ভার্জিনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা এপিকে এ কথা জানান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভার্জিনিয়ার পুলিশ জানায়, রাজধানী রিচমন্ড থেকে ১৬০ কিলোমিটার দূরের এপোমেটক্স শহরের বাইরে সন্দেহভাজন একজনকে তারা আটক করেছে। বন্দুকধারী কী কারণে গুলিবর্ষণ করেছে, পুলিশ তা এখনো জানতে পারেনি। ভার্জিনিয়ার গ্রামের কাছাকাছি একটি রাস্তায় আহত একজনকে খুঁজে পাওয়ার পরে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানোর সময় পুলিশের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে বন্দুকধারী গুলিবর্ষণ করে। এতে হেলিকপ্টারের ফুয়েল ট্যাংক ফুটো হয়ে গেলেও পুলিশ সদস্যদের কেউ আহত হননি।