ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: জামিরদিয়া মাস্টারবাড়ির বাদশা টেক্সটাইলের রক্ষণাবেক্ষণ ম্যানেজার নজরুল ইসলাম, উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাচ্চু মিয়া, অজ্ঞাতনামা একজন ও প্রাইভেটকারের চালক। চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হন। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব বলেন, বাসটি আটক করা হয়েছে।