ভালো করতে চাও জোর দাও চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা জীববিজ্ঞান বিষয়ে এ+ পাওয়া খুব সহজ। বহুনির্বাচনী অংশে জোর দিতে হবে। আর সৃজনশীল অংশের উত্তর লেখার সময় সতর্ক থাকবে। অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্নগুলো এড়িয়ে যাবে।প্রশ্নের উত্তরসংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকাটা গুরুত্বপূর্ণ। এখন থেকেই বারবার চিত্র এঁকে হাত পাকিয়ে নাও। পরীক্ষার খাতায় চিত্র আঁকবে উত্তরের আগে। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বর্ণনা, সংজ্ঞা, আবিষ্কারক, আয়তন—এ বিষয়গুলো উল্লেখ করলে ভালো নম্বর পাওয়া যায়।বৈজ্ঞানিক নামের বানান এবং নামের নিচে দাগ দেওয়া—এ বিষয় দুটিতে সতর্ক থাকবে। পার্থক্য এবং শ্রেণীবিন্যাসের উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যায়। পার্থক্য লেখার সময় ছকসহ লেখাটাই ভালো।প্রশ্নের উত্তর ভালো করে লেখা এবং সেই সঙ্গে ভালো করে চিত্রটিও আঁকা ভালো ফলের জন্য সমান গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞান ভালো করতে ভালো চিত্র আঁকার বিকল্প নেই।