ভালো করে খেয়াল রাখবে পরীক্ষার রুটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত হলো নিজের প্রতি আস্থা অর্জন। ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা সবচেয়ে বেশি জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতায় সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। প্রতিটি প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নোত্তরের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া যাবে না। এ পদ্ধতিতে থাকে পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর। অর্থাৎ প্রশ্নও থাকবে সুনির্দিষ্ট এবং উত্তরও থাকবে প্রাসঙ্গিক। এর জন্য দরকার পাঠ্যবই ভালোভাবে পড়া।নৈর্ব্যক্তিক অংশসহ যে কয়টি প্রশ্নের উত্তর চাওয়া হবে, তা মাথা ঠান্ডা রেখে ভালোভাবে উত্তর লেখার চেষ্টা করবে।পরীক্ষার রুটিন ভালোভাবে খেয়াল রাখবে। তোমাদের মধ্যে অনেকেই রুটিন ঠিকমতো দেখে না। এতে দেখা যায়, যেদিন সে বিষয়ের পরীক্ষা, সেটি রেখে অন্য বিষয়ে পরীক্ষা দিতে আসে। প্রস্তুতিও নিয়ে আসে ভুল। আবার সকালে পরীক্ষা থাকলে ভুল করে পরীক্ষা দিতে আসে বিকেলে। তাই শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও এ বিষয়টি খেয়াল রাখতে হবে।