ভালো করে প্রশ্ন বুঝে সঠিক উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরসঠিক ও সংক্ষিপ্ত উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায়। এ জন্য প্রশ্নপত্র পাওয়ার পর প্রতিটি প্রশ্ন ভালো করে পড়তে হবে, যেন সঠিক উত্তর করা যায়। তারপর ভেবে নাও, কোন প্রশ্নের জবাব প্রথমে দেবে। প্রথম উত্তরটি যেন সেরা উত্তর হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কটি উত্তর লিখতে হবে, তাই উত্তর হবে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কিন্তু সঠিক উত্তরই বেশি নম্বর পাওয়ার শ্রেষ্ঠ উপায়। সঠিক বানানে শুদ্ধ বাক্য লেখা খুব জরুরি। স্পষ্ট বক্তব্য ও বাক্যের পরম্পরা যেন ঠিক থাকে। কখনো আত্মবিশ্বাস হারাবে না। আত্মবিশ্বাস সঠিক উত্তর লিখতে সাহায্য করে। পরীক্ষার হলে তাড়াহুড়ো করবে না। উত্তরপত্র জমা দেওয়ার আগে সবকিছু ঠিকঠাক লিখেছ কি না তা দেখে নেবে।