ভালো কাজ করছেন লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিন্ডসে লোহানকে নিয়ে ভালো খবর শেষ কবে প্রকাশিত হয়েছে, সেটা বোধ হয় গবেষণার বিষয়। তবে এবার লোহানকে নিয়ে একটা ভালো খবরই প্রকাশিত হলো। নেকলেস চুরির দায়ে সাজার পর সাজা ভোগ করছেন তিনি। তারই একটা অংশ ছিল ৪২৩ ঘণ্টার কমিউনিটি সার্ভিস। সেখানে নাকি মন দিয়ে কাজ করছেন এই তারকা। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে এখন তিনি পরিষ্কার করছেন মেঝে আর টয়লেট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ১২ শিফটে এই কাজ শেষ করতে হবে লোহানকে। এরই মধ্যে ১০ দিন কাজ করেছেন তিনি। এ রকম ঠিকঠাকভাবে শেষ করতে পারলে শাস্তি মওকুফ হবে লোহানের। ছাড়া পাবেন কারাগার থেকে। এএনআই।