ভালো কাজের পুরস্কার পেলেন দুজন এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করায় দুজন এসআইকে ১১ জানুয়ারি ‘অফিসার অব দ্য মান্থ’ পুরস্কার দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ওই পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জেলার নয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ডিসেম্বর মাসে সবচেয়ে বেশিসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করায় হিজলা থানার এসআই মো. শামসুল আলম এবং বাকেরগঞ্জ থানার এসআই মো. জহুরুল ইসলামকে মাসের সেরা কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে সন্তোষজনক কাজের স্বীকৃতিস্বরূপ বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুর রহমানকে (পিপিএম) বিশেষ ধন্যবাদ দেওয়া হয়।আইনশৃঙ্খলাবিষয়ক এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুস সালাম, গৌরনদীর মো. আবদুল্লাহ আল মামুন ও সিআইডি বরিশাল জোনের মো. মোজাম্মেল হক।