ভালো গল্পের নাটকে নিয়মিত অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে নতুন ছবি ওরা আমাকে ভালো হতে দিল না। পরিচালনা করেছেন কাজী হায়াৎ। ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ছবির নাম আই লাভ ইউ। এটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। ছবিটির শুটিং শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। মাঝে স্থগিত ছিল। শুনেছি, ছবির নায়ক শাকিবের শিডিউল না পাওয়ার কারণেই নাকি এমনটা হয়েছে। আশা করছি, এবার কাজ শেষ হবে।এ ছবিতে হূদয় খানের গাওয়া ‘আমি মানুষ না পরী’ গানটি তো বেশ জনপ্রিয় হয়েছে।হ্যাঁ। গানটির শুটিং হয়েছিল ব্যাংককে। আমিও গানটি যত শুনি, ততই মুগ্ধ হই। শুক্রবার আপনার অভিনীত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবিটি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন?অন্য ছবির কাজের ব্যস্ততার কারণে এখনো দেখতে পারিনি। তবে দেখার ইচ্ছা আছে। শুনেছি, ছবিটি নাকি এরই মধ্যে ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন মারুফ।ছবিতে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমি মাদকাসক্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছি। মা-বাবার সঙ্গে আমার নানা বিষয়ে মতের অমিল হয়। একসময় হতাশা পেয়ে বসে আমাকে। এই হতাশাই ঠেলে দেয় বিপথে। মারুফ সন্ত্রাসী। ওর সঙ্গে পরিচয় হয়। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে।আপনার অভিনীত ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবির কী খবর?ছবিটির অল্প কিছু কাজ বাকি আছে। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। অনেক দিন পর একসঙ্গে অভিনয় করেছেন রাজ্জাক, আলমগীর ও সোহেল রানা। আরও আছেন সুচরিতা ও শাকিব খান। ফলে ছবিটি যে ব্যবসায়িক দিক থেকে সফল হবে, তাতে কোনো সন্দেহ নেই।নাটকে নাকি নিয়মতি অভিনয় করছেন?গত ঈদে আমার অভিনীত দুটি নাটক প্রচারিত হয়েছে। এরপর অনেক নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকটি নাটকের পাণ্ডুলিপি হাতে পেয়েছি। কিছু তো অবশ্যই ভালো গল্প। তাই ওই নাটকগুলোতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। ভালো গল্প পেলে নাটকে নিয়মিত অভিনয় করব।