ভালো থাকতে চাইলে আ. লীগকে ভোট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণকে শুধু দেয়। বিএনপি ক্ষমতায় এলে শুধু শোষণ, দুর্নীতি আর লুটপাট করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের দাম হ্রাস পায়। ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় চালের মূল্য ১০ টাকা রেখে যায়। আর বিএনপি সরকার ক্ষমতা ছাড়ার সময় চালের দাম রেখে যায় ৩৮-৪০ টাকা।আজ শনিবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলে তারাকান্দি-ভূয়াপুর বঙ্গবন্ধু সেতু সংযোগ রেলপথ উদ্বোধন করেন। এ উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা শেষে বিশেষ ট্রেনে প্রধানমন্ত্রী সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশনে পৌঁছান। তিনি স্টেশনটির ফলক উম্মোচন করেন। বিএনপি-জামায়াতের মত সন্ত্রাসী-দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসতে পারে তার এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে মোকাবিলা করতে নেতা-কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, যদি ভালো থাকতে চান, যদি শান্তিতে থাকতে চান, যদি ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয় করতে চান তাহলে আবারও আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দেবেন।প্রধানমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকার আমাদের নেতা-কর্মীদের হত্যা, খুন, লুটপাট, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা ক্ষমতায় আসার সাড়ে তিন বছরের মধ্যে তার কোন প্রতিশোধ নেইনি। বিএনপি দেশের মানুষকে জঙ্গিবাদ ও বাংলা ভাইকে উপহার দিয়েছিল।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ লাশের রাজনীতি করে না। মানুষের জন্য কাজ করে। আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।বর্তমান সরকারের উন্নয়নের বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৩০ লাখ মেট্রিক টন। সেই ঘাটতি পূরণ করে আমরা মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছি। উচ্চশিক্ষার জন্য ফান্ড করেছি। দেশে ৪৮২টি ইউনিয়নে তথ্য কেন্দ্র করেছি। শেখ হাসিনা বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্পগুলোর মাধ্যমে গৃহহারাদের জন্য বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কমিউনিটি ক্লিনিক চালু করেছিলাম। বিএনপি তা বন্ধ করে দিয়েছিল। আমরা সারা দেশে সেই কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করতে শুরু করেছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, হুইপ মির্জা আজম প্রমুখ।