ভালো নম্বর পেতে অনুশীলন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকাহিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে এ+ পাওয়ার জন্য দরকারি তথ্যাবলি দেওয়া হলো।জাবেদা, ব্যাংক হিসাব এবং উদ্বৃত্তপত্রের জন্য আলাদা আলাদা নাম্বার এ ক্ষেত্রে তোমাকে জাবেদাগুলো সঠিকভাবে হিসাবভুক্ত করতে হবে। তাহলে ব্যাংক হিসাব ও উদ্বৃত্তপত্র মিলে যাবে এবং পূর্ণ নম্বর পাবে। তবে যে কয়টি জাবেদা ভুল হবে সে অনুযায়ী নম্বর কর্তন করা হবে।বিনিময় বিল: এই অঙ্কে তোমাকে প্রতিটি পক্ষের সঠিক জাবেদা করতে হবে। মনে রাখতে হবে প্রতিটি হিসাব দুটি পক্ষের সঙ্গে জড়িত থাকে। এক পক্ষ ঠিক এবং অপর পক্ষ ভুল হলে আনুপাতিক হারে নম্বর কাটা যাবে। তবে জাবেদা সঠিকভাবে হিসাবভুক্ত করলে পূর্ণ নম্বর পাওয়া যাবে।অব্যবসায়ী হিসাব: এখানে সমন্বয়গুলো ভালোভাবে পড়ে প্রতিটি দফা দুটি হিসাবে লিখতে হবে। এবং প্রতিটি সমন্বয়ের জন্য আলাদা আলাদা নম্বর বরাদ্দ রয়েছে। এখানে সমন্বয়গুলো সঠিকভাবে হিসাবভুক্ত করলে পূর্ণ নম্বর পাবে। যেমন: চাঁদাসংক্রান্ত সমন্বয়, মনিহারিসংক্রান্ত সমন্বয়।অংশীদারি হিসাব: এখানে প্রতিটি হিসাবের জন্য আলাদা আলাদা নম্বর রয়েছে। লাভ-লোকসান অবণ্টন হিসাবের ডেবিট দিক এবং ক্রেডিট দিকের দফাসমূহ যথাযথ পরিগণনা দিয়ে প্রস্তুত করলে পূর্ণ নম্বর পাবে এবং অংশীদারদের মূলধন হিসাবে, লাভ-লোকসান অবণ্টনের দফাসমূহ সঠিকভাবে লিখলে পূর্ণ নম্বর পাবে। তবে অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি বিষয় ভুল হলে নম্বর কমে যেতে পারে।