ভালো নম্বর পেতে চাও, গ্রামার পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা প্রিয় পরীক্ষার্থী, ইংরেজি ২য় পত্রে ভালো নম্বর পেতে নিচের তথ্য মনে রাখবে।Articles : প্রথম প্রশ্নটি থাকবে articles নিয়ে, তবে articles থাকবে passage থেকে। আগে A, An, The/a, an, the দিয়ে article করেছ, এবার শূন্যস্থান পূরণ করার সময় থাকবে no article এবং (X) ক্রস চিহ্ন বসাতে হবে। শূন্যস্থান পূরণ করার সময় লক্ষ রাখবে, articleটি small letter বা capital letter হবে কি না?Tense : প্রদত্ত অনুচ্ছেদটি মূলত পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অনুচ্ছেদে present/past/future tense-এর যেকোনো একটি দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটিকে প্রশ্নের ধারামতে অন্য একটি tense-এ পুনরায় লিখতে হবে।Voice : বাচ্য পরিবর্তন করতে হবে পাঁচটি। তবে voice change করতে হবে নির্দিষ্ট কিছু বাক্য থেকে। Assertive, interrogative, imperative, optative, exclamatory sentence থেকে voice change বাক্য আকারে আসবে। দুইভাবে পরিবর্তন করতে হবে। যেমন: Active to passive, আবার vice-versa হিসেবে passive to active Transformation of sentence : এ অংশে আলাদা পাঁচটি বাক্য পরিবর্তন করতে হবে। পাঁচটি বাক্য উল্লেখ করে দেওয়া আছে। যেমন: statement sentence থেকে পরিবর্তন করে question, command request, negative, exclamatory, degree (positive, comparative and superlative) করতে হবে। Preposition : Preposition অংশে শূন্যস্থান পূরণ করতে হবে। এটি simple sentence হতে পারে, আবার passage থেকেও আসতে পারে। তবে সুবিধার জন্য preposition clues box দেওয়া থাকবে। Conjunctions : Conjunctions অংশে পাঁচটি আলাদা বাক্য দেওয়া থাকবে, বাক্যের ধরন ও প্রকৃতি বুঝে প্রশ্নের সঙ্গে দেওয়া বা ওপরের বক্সে দেওয়া clues থেকে conjunctions-এর শূন্যস্থান পূরণ করতে হবে।Right forms of verbs : Verb-এর right forms তুলনামূলকভাবে পরিচিত একটি লেসন। আলাদা পাঁচটি বাক্য ও clues box দেওয়া থাকবে এবং যথারীতি শূন্যস্থান পূরণ করবে। Tense পরিবর্তন করা ছাড়াও passive form use করে right forms-এর উত্তর লিখতে হতে পারে।Pronouns : Pronoun বিষয়টি পরীক্ষায় খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করা হবে। পাঁচটি বাক্যে শূন্যস্থান পূরণ করবে এবং সঙ্গে clues দেওয়া থাকবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে pronoun-এর subject and object উভয় বিষয়ে।Adjectives : এ অংশে একইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে বিচ্ছিন্ন পাঁচটি বাক্যের মাধ্যমে। তবে শূন্যস্থান পূরণ করতে সুবিধা হবে, যেহেতু বাক্যের সঙ্গে clues দেওয়া থাকবে।Adverbs : একই সঙ্গে বোঝার ও করার সুবিধার্থে clues দেওয়া থাকবে। Adverbs নিয়ে অনুশীলন করলে পরীক্ষায় পুরো নম্বর পাওয়া সহজ।Idioms and Phrases : এ অংশে একইভাবে পাঁচটি বাক্যে শূন্যস্থান পূরণ করতে হবে সঙ্গে থাকা clues ব্যবহার করে। মনে রাখবে, কঠিন ও আনকমনগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই, যেহেতু idioms and phrases থেকে প্রশ্ন আসবে।Narration : Narration অংশ থেকে পাঁচটি বাক্যের পরিবর্তন করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে মাত্র তিনটি sentence থেকে পরিবর্তন করতে হবে। যেমন: assertive, interrogative & imperative sentence থেকে এবং direct-indirect, indirect-direct speech-এ রূপান্তর করতে হবে।Completing sentences : বাক্যের অংশবিশেষ পূরণ করবে এ প্রশ্নের উত্তর লিখতে। তবে এখানেও পাঁচটি আলাদা বাক্য থাকবে এবং বাক্যের ক্ষেত্র নির্দিষ্ট অর্থাত্, 1st conditional and 2nd conditional বাক্য থেকে এর উত্তর দিতে হবে। Writing formal letter : Formal letter মানে হলো আনুষ্ঠানিক পত্র, যেটি application হিসেবে লিখে থাকো। Applicationটি সতর্কতার সঙ্গে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। কারণ, সুনির্দিষ্ট যে বিষয় প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রশ্নে উল্লেখ থাকবে, তা অবশ্যই উত্তরে লিখতে হবে। এর মানে হলো, কোনো নির্দিষ্ট বই থেকে মুখস্থ করে হুবহু লিখে দেওয়া যাবে না। Dialogue writing : দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হলো dialogue। প্রশ্নে যা গাইডলাইন হিসেবে গণ্য হবে এবং উল্লিখিত নাম, বিষয়বস্তু ও গতি-প্রকৃতি সেভাবে অনুসরণ করে ডায়লগ লিখতে হবে। নম্বর মাত্র ৫, তাই এর আকার কোনোভাবেই বড় হবে না, তবে এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে শেষ করতে চেষ্টা করবে।Paragraph : এ অংশে তিনটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে। যেকোনো একটির উত্তর লিখতে হবে। একটি অনুচ্ছেদের মধ্যেই প্যারাগ্রাফ লেখা শেষ করতে হবে। প্রশ্নের নম্বর ১০। ১২০-১৫০ শব্দের মধ্যে লিখলে ভালো হবে।Composition : ৪টি কমপোজিশন থেকে একটির উত্তর দিতে হবে। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পঠিত বিষয়গুলোর ওপর রিভিশন দিলে সহজেই একটি কমপোজিশন লেখা আয়ত্তে চলে আসবে।