ভালো প্রার্থীর সংকট আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিণে ভাগ হওয়ার পর মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনাগোনা বেড়েছে। তবে যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর সংকট রয়েছে আওয়ামী লীগে।এ পরিস্থিতিতে দলীয়ভাবে মেয়র পদে ভালো প্রার্থী খোঁজা শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে নেতাদের সঙ্গে কথাও বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধরে নিয়ে দলীয় নীতিনির্ধারকেরা ভালো প্রার্থীর সন্ধান করছেন।জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারিতে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন হবে। দলেও নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।দলের নীতিনির্ধারকেরা জানান, সাংসদদের প্রার্থী হতে আইনি বাধা থাকায় দু-একজন ভালো প্রার্থী নির্বাচনী মাঠে নামতে পারছেন না। আর সাংসদদের বাইরে যাঁদের নাম মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় আসছে, তাঁদের দিয়ে জিতে আসাও কঠিন হবে। এ অবস্থায় দলের সর্বোচ্চ পর্যায় থেকে যোগ্য, স ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী খোঁজা হচ্ছে।ঢাকা দক্ষিণে প্রার্থী হতে ইচ্ছুক যাঁরা: সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, ঢাকা দক্ষিণের সবচেয়ে ভালো প্রার্থী সাবের হোসেন চৌধুরী। কিন্তু তিনি সাংসদ হওয়ায় মেয়র পদে প্রার্থী হতে আইনি বাধা আছে। নির্বাচন করতে হলে তাঁকে সাংসদ পদ ছাড়তে হবে। জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবের হোসেন চৌধুরীকে ডেকে নিয়ে সিটি নির্বাচন বিষয়ে কথা বলেন। সাবের চৌধুরী নির্বাচন করতে সম্মতি প্রকাশ করলেও তাঁর আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর সংকটের কথা প্রধানমন্ত্রীকে জানান।তবে দল সিদ্ধান্ত নিলে সাবের চৌধুরী নির্বাচন করবেন বলে প্রথম আলোকে জানান।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা দক্ষিণে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংসদ মিজানুর রহমান, হাজি সেলিম, শাহ আলম মুরাদ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। তাঁদের মধ্যে সাঈদ খোকন প্রচারণা শুরু করেছেন।জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে জানান, নির্বাচন করার পূর্ণ প্রস্তুতি তাঁর আছে। একইভাবে মোস্তফা জালাল মহিউদ্দিন জানান, দল সমর্থন দিলে তিনি নির্বাচন করবেন।ঢাকা উত্তরের প্রার্থী হতে ইচ্ছুক যাঁরা: সূত্র জানায়, ঢাকা উত্তরে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রহমতউল্লাহ, কামাল আহমেদ মজুমদার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। কামাল মজুমদার ও মোফাজ্জল হোসেন এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।জানতে চাইলে কামাল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। নেতা-কর্মীদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। তবে এটা নির্ভর করছে দলের ওপর।’মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকাবাসীর খেদমত করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। তাঁরাও কাজে নেমে গেছেন। দল সিদ্ধান্ত দিলে পুরোপুরি মাঠে নেমে পড়ব।’আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় মনে করে, আসন্ন মেয়র নির্বাচনে আওয়ামী লীগের সঠিক প্রার্থী মনোনয়নের ওপর জয়-পরাজয় অনেকটা নির্ভর করছে। দলীয় সমর্থনের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি ও ভাবমূর্তিও মেয়র প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ।অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম আদালত। পরে হাইকোর্ট এই মামলা বাতিল করেন।একই বছরের ২৭ এপ্রিল সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমকে ১৩ বছর কারাদণ্ড দেন আদালত। তাঁকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অপরাধে আদালত তাঁর স্ত্রী গুলশান আরাকেও তিন বছর কারাদণ্ড দেন। হাজি সেলিমের বিরুদ্ধে নানা সময় জমি দখলের অভিযোগও ওঠে।সাঈদ খোকনের বিরুদ্ধে দলীয়ভাবে অভিযোগ আছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি দল ত্যাগ করে পিডিপিতে যোগ দিয়েছিলেন।