ভালো বন্ধু পাওয়া সব সময়ই কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বন্ধু দিবসে দেশ টিভিতে প্রচারিত হবে নাটক জোড়া শালিকের গল্প। মশিউল আলমের লেখা এবং আকরাম খান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন জয়া আহসান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে‘জোড়া শালিকের গল্প’ নাটকে আপনার চরিত্রটি কেমন?নাটকে আমি খুব বিপন্ন আর অসহায় একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এটি আমার খুব পছন্দের একটি চরিত্র। আমার মনে হয়েছে, জোড়া শালিকের গল্প সব দিক থেকে যথার্থ একটি প্রেমের নাটক। প্রেমের মধ্যে বন্ধুত্বটাও খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রেমের আগে-পরে বড় একটি জায়গাজুড়ে থাকে বন্ধুত্ব। সেদিক থেকে অবশ্য এটিকে বন্ধুত্বের নাটকও বলা যেতে পারে।‘জোড়া শালিকের গল্প’-এর শুটিংয়ের সময়কার বিশেষ কোনো ঘটনা মনে পড়ে?আসলে এই নাটকের শুটিং হয়েছে বেশ কিছুদিন আগে। খুব বেশি কিছু মনে নেই। তবে মনে আছে, শুটিং করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে ছোট্ট একটা ঘরে শুটিং হচ্ছিল। ক্যামেরা চলছে। হঠাৎ কীভাবে যে মাথা ঘুরে পড়ে গেলাম! বুঝতেই পারিনি।বন্ধুত্ব ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন?সব মানুষেরই ভালো বন্ধু থাকাটা খুব দরকার। আবার ভালো বন্ধু পাওয়া সব সময়ই কঠিন। বন্ধু মানে এমন একজন, যার কাছে সবকিছু নির্দ্বিধায় বলা যায়। আমাদের যে কাজের ধরন, তাতে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, নিয়মিত দেখা-সাক্ষাৎ খুব কঠিন হয়ে যায়। সংকটে পাশে থাকা, মন বুঝতে পারা, সবকিছু বিনা সংকোচে শেয়ার করতে পারা—এসব দিক থেকে দেখলে ফয়সালই আসলে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ছোট বোন কান্তা এখন দেশে আছে। এই বিচারে কান্তাও আমার সেরা বন্ধুদের একজন।আপনি এখন ধামরাইয়ে?হ্যাঁ। ধামরাইয়ের বিখ্যাত রথের সামনে বসে আছি। এখানে রথের মেলা এখনো চলছে। আমরা গেরিলার শুটিংয়ে এসেছি। উল্টো পাশে একাত্তর সালের আলাউদ্দিন সুইট মিটের সেট ফেলা হয়েছে। এই দোকানে একটি ক্লাইমেক্স দৃশ্যের চিত্রায়ণ হবে।ঈদের নাটকের কাজ কি শুরু করেছেন?ঈদে সব মিলিয়ে চার-পাঁচটি নাটকে কাজ করছি। কোনোটারই এখনো শুটিং শুরু হয়নি। আসলে ছবির কাজে ব্যস্ত থাকার কারণেই একটু দেরি করে শুরু করতে হচ্ছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে নাটকের কাজ শুরু করব।