ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা করতেই হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি ও এইচএসসি) পরীক্ষার ফলের পরপরই প্রচারমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, উত্তীর্ণ হওয়া সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। কিন্তু ভর্তি কোনো সমস্যা নয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রতিযোগিতা তো করতেই হবে। এটিই স্বাভাবিক। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হলেও শিক্ষার কাঙ্ক্ষিত মান বৃদ্ধি এখনো জাতির কাছে চ্যালেঞ্জ। আজ শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাউশির পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগম, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক প্রমুখ।