ভালো সংগীতশিল্পী হতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল ‘ক্ষুদে গানরাজ’-খ্যাত শিল্পী পড়শীর নতুন অ্যালবাম পড়শী টু। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। ১২টি গান দিয়ে সাজানো এই অ্যালবাম নিয়ে কথা হলো পড়শীর সঙ্গে।এর আগের অ্যালবামে ‘তোমারই পরশে’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এবার কোন গানটি নিয়ে আশা করছ?আমি যে ১২টি গান করেছি, এর প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পাবে, এই আশাই করছি। এখন শ্রোতাদের কাছে যে কোন গানটি বেশি ভালো লাগবে, সেটি বলতে পারছি না। তবে শ্রোতারা পছন্দ করবে, এই কথা মাথায় রেখেই কিন্তু আমি ১২টি গানে কণ্ঠ দিয়েছি। এবারের অ্যালবামে দ্বৈত গান গেয়েছেন কে কে?আমার এই অ্যালবামে আরফিন রুমী ও জুয়েল মুর্শেদ আমার সঙ্গে দ্বৈত গানে অংশ নিয়েছেন। চমৎকার কথার এই গানগুলো শুনলে আশা করি সবারই ভালো লাগবে।কম্পোজার কারা এবারের অ্যালবামের?ছয়জন কম্পোজার গান করেছেন। তাঁরা হলেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, আরফিন রুমি, জুয়েল মুর্শেদ, সাজিদ ও সন্ধি। ছয়জন মিলে ১২টি গানের সুর করেছেন। ফলে এই অ্যালবামে একজন শ্রোতা সব ধরনের গানই পাবেন। মেলোডি, হিপহপ—সব মেজাজের গান থাকছে অ্যালবামটিতে।তুমি যখন গান করো, তখন কি কাউকে ফলো করো?না। আমি সবারই গান শুনি। কিন্তু গানটা নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি। আমার লক্ষ্য, একজন ভালো সংগীতশিল্পী হওয়া। যখন ক্ষুদে গানরাজ করি, তখন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী বলতেন, ‘তুমি নিজের মতো করে গান গাইবে।’ আমি সেই শিক্ষাটাই নিয়েছি। এমনিতে আমি মাঝেমধ্যে বোঝার চেষ্টা করি রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনরা কীভাবে গান করতেন। তাঁদের গলার কাজটা কেমন ছিল? তাঁদের গান শুনি আর মুগ্ধ হই। এ ছাড়া আমার কাছে খুবই ভালো লাগে ন্যান্সি আর কনা আপুর গান। অসাধারণ গান করেন তাঁরা।তোমার পড়াশোনার কী অবস্থা?এখন আমি দশম শ্রেণীতে পড়ছি। বিজনেস গ্রুপে। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লাস। এরপর গান আর বাসা, এই নিয়ে আমার ব্যস্ততা।