ভালোবাসা গানে গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবারও এসেছে ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে ঘিরে মিডিয়ার বিভিন্ন অঙ্গনের মতো অডিও বাজারেও লেগেছে ভালোবাসার হাওয়া, এ উপলক্ষে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অডিও অ্যালবাম। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে ৫০টির মতো অ্যালবাম।সংগীতা: রাজীব রহমান ফিচারিং মিক্সড অ্যালবাম ‘ভালোবাসা যত আছে’। এই অ্যালবামে রাজীব রহমানসহ মোট ১০ জন শিল্পীর গান রয়েছে। শিল্পীদের সবাই নতুন। স্বীকৃতির একক অ্যালবাম ‘বন্ধু’। এই অ্যালবামের সুর ও সংগীত করেছেন শিহাব রিপন ও শান।লেজার ভিশন: সেরাকণ্ঠখ্যাত গায়িকা পূজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পূজা’। এই অ্যালবামের একটি করে গানে পূজার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও ইমরান। ইবরার টিপুর সুর ও সংগীতে রিজভী ওয়াহিদের প্রথম একক ‘প্রথম স্বপ্ন’। এই অ্যালবামের দুটি গানে রিজভীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা। এই প্রতিষ্ঠান থেকে আরও এসেছে মাহমুদ খুরশিদের আবৃত্তি অ্যালবাম ‘বনলতা সেন’, শেখ সাদী খান ও রীনাত ফওজিয়ার যন্ত্রসংগীতের অ্যালবাম ‘সুইট ড্রিমস’, অপরাজিতার একক অ্যালবাম ‘বিষণ্ন কাঁটাতার’ প্রভৃতি।জি সিরিজ: জি সিরিজের ভালোবাসা দিবসের সবচেয়ে বড় আকর্ষণ পড়শীর দ্বিতীয় একক ‘পড়শী-২’। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এই অ্যালবামের একটি করে গানে পড়শীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদ। একই প্রতিষ্ঠান থেকে এসেছে ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী সাব্বিরের দ্বিতীয় একক ‘ভালোবাসা ব্যক্তিগত’। অ্যালবামটির একটি গানে তাঁর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী। একই প্রতিষ্ঠানের ভালোবাসা দিবসের অ্যালবামের তালিকায় আরও রয়েছে মাহমুদ জুয়েলের একক ‘একান্তে’, নিজের কথা ও সুরে এবং পাভেল আরীনের সংগীতে দীপ্তর তৃতীয় একক অ্যালবাম ‘রসায়ন’, ইব্রাহীম ফাতমীর আবৃত্তি অ্যালবাম ‘তোমার আঁচলে জ্যোত্স্না’। এফ এ সুমনের সংগীতে মিশ্র অ্যালবাম ‘ভালোবাসার দিনে’।মিউজিক ক্যাফে: নিজের কথা ও সুরে শফিক তুহিনের দ্বৈত গানের মিশ্র অ্যালবাম ‘পাগলামি’। এই অ্যালবামের দুটি করে গানে তুহিনের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণা, ন্যান্সি ও এলিটা।ইজি মিউজিক ভিশন: বেলাল খানের সুর এবং এফ এ সুমনের সংগীতে আরশী জোয়ার্দারের প্রথম একক অ্যালবাম ‘ইশারা’।গানওয়ালা: নিজের কথা ও সুরে প্রীতমের অষ্টম একক অ্যালবাম ‘ভালো থেকো’।বাংলা ঢোল: লিমনের সুর ও সংগীতে মিক্সড অ্যালবাম ‘বাংলা ঢোল’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, আল আমিন, লিমি, মৈত্রী, ছোটন, লাইজু, চৈতী, নোবেল, অভিলাষ ও জেরিন।ডেডলাইন মিউজিক: হাবিবের সুর ও সংগীতে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ভালোবাসা দিবসে বের হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। এ ছাড়া ডেডলাইন থেকে এসেছে রাফাতের তৃতীয় একক অ্যালবাম ‘রাফাতের গানগুলো’ এবং পৃথ্বীরাজের সংগীতে ঝুমু খানের একক।ফাহিম মিউজিক: ইফান রনীর একক অ্যালবাম ‘নিমপাতা’ এবং চপল ফিচারিং মিক্সড ‘একা আমি’।