ভালোবাসা দিবসে বিয়ে করছেন আনজাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার উপস্থাপক আনজাম মাসুদ। বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবসকে। এই হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তাঁর সংসারজীবনের নতুন অধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আনজাম মাসুদ নিজেই। আনজাম মাসুদ জানান, ২৭ জানুয়ারি পারিবারিকভাবে আংটি বদল হয়েছে হবু স্ত্রী নাদিয়া জামানের সঙ্গে। বিক্রমপুরে নাদিয়ার নিজ বাসাতেই অনানুষ্ঠানিকভাবে আংটি বদল হয়। সেদিনই বিয়ের দিন ধার্য হয় ১৪ ফেব্রুয়ারি। আনজাম মাসুদ আরও বলেন, ‘মা-বাবা অনেক দিন ধরেই আমার জন্য পাত্রী খুঁজছেন। এটা জানতাম। কিন্তু তা যে এখনই এভাবে হুট করে চূড়ান্ত হয়ে যাবে, সেটা বুঝতে পারিনি। আশা করছি, সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন।’জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি দুপুরে আনজাম-নাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হবে ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে। সেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের নিকটাত্মীয়রা। এ প্রসঙ্গে আনজাম মাসুদ জানান, পুরো আয়োজনটি হচ্ছে একেবারেই পারিবারিকভাবে। তবে খুব শিগগিরই একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। উল্লেখ্য, উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মডেল ও অভিনয়শিল্পী রোমানার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।