ভালোবাসায় সিক্ত হুমায়ুন ফরীদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ছিল ১৪ এপ্রিল। ভালোবাসা দিবস। এই দিনে বন্ধু, সহকর্মী, প্রিয়জন, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন হুমায়ুন ফরীদি। মাত্র এক দিন আগে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা যান তিনি। কাল বিকেলে তাঁকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য হুমায়ুন ফরীদির মরদেহ সকালে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। হুমায়ুন ফরীদিকে শেষবার একনজর দেখতে, তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন অঙ্গনের মানুষজন। এসেছিলেন তাঁর সহকর্মীরা।