তানজিম আল ইসলামের লেখা্রপ্রথম আলোর্র্রআইন অধিকার পাতায়্রগত্র১৩ নভেম্বর ‘ভালোবেসে বিয়ে ও একটি জালিয়াতি মামলা’ শীর্ষক প্রতিবেদন পড়ে পুরুষশাসিত সমাজব্যবস্থায় ছেলেরাও কত অসহায়ভাবে প্রতারণার শিকার হচ্ছে, তা বুঝতে ও উপলব্ধি করতে পারলাম। আমাদের্র দেশের অনেক ছেলেমেয়ে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে। আমাদের দেশে অনেক্রঅপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে আবেগের তাড়নায় জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের আগে জীবন সম্পর্কে না বুঝে এভাবে ছেলেমেয়েরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। এই প্রতিবেদন পড়ে আরও একটি বিষয় লক্ষ করলাম। বিষয়টি হলো বাল্যবিয়ে। তারা দুজন ছিল অপ্রাপ্ত বয়স্ক, তবুও টাকার বিনিময়ে কাজি তাদের্রবিয়ে পড়ালেন। কাজি যদ্রিছেলে ও মেয়ে দুজনের পরিবারের মতামত নিয়ে বিয়ে পড়াতেন, তাহলে ছেলেটিক্রেএত বড় প্রতারণার শিকার হতে হতো না। তাই বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের প্রতি সরকারের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা।্র্র্রমো. কোরবান আলীশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।