ভাষা আন্দোলনের ৬০তম বর্ষপূর্তিতে শ্রদ্ধাঞ্জলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা আন্দোলনের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত বাঙালি সমগ্র জাদুঘর বিশেষ প্রদর্শনী ও চিত্রাঙ্কনের আয়োজন করেছে। গত শুক্রবার সকালে ক্যানভাসে ১৯৫২ থেকে ১৯৭১ বাঙালি স্বাধিকার আন্দোলনের দুই দশকের ঘটনাবলি চিত্রিত করার লক্ষ্যে চিত্রাঙ্কনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী এম এ মুহিত। একই সঙ্গে ভাষা আন্দোলনবিষয়ক ৫০টি প্রকাশনা ও পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধনও করেন। অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।