ভাষা প্রতিযোগ শুরু আজ কুষ্টিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে আজ শনিবার শুরু হচ্ছে ভাষা প্রতিযোগ ২০১২। প্রথম দিন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর ও কুষ্টিয়া জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়।কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জমির উদ্দীন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক সৌমিত্র শেখর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খালেদ হোসাইন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক হাবিব রহমান, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আরিফুর রহমান, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর এ প্রতিযোগিতায় উপস্থিত থাকার কথা রয়েছে। প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতা করবেন।