ভাষা প্রতিযোগ শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে
এইচএসবিসি-প্রথম আলো নবম ভাষা প্রতিযোগ ২০১৩ শুরু হচ্ছে ১৫ মার্চ, মৌলভীবাজার থেকে। ৮ মার্চ বগুড়া থেকে দেশব্যাপী ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে বগুড়া ও নীলফামারীর উৎসব পেছানো হলো। এ দুটি অনুষ্ঠানের তারিখ পত্রিকার মাধ্যমে পরে জানানো হবে। অন্যান্য উৎসবের সময় ও স্থান অপরিবর্তিত রয়েছে। এইচএসবিসি ও প্রথম আলোর আয়োজনে এ বছর সারা দেশে ১০টি অঞ্চলে ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক প্রতিযোগের বিজয়ীদের নিয়ে ঢাকায় হবে জাতীয় উৎসব। আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা-১, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ঢাকা-২, কিশোরগঞ্জ, বগুড়া ও নীলফামারীতে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা প্রতিযোগের জন্য নিবন্ধন করতে হবে ৬ থেকে ১১ মার্চের মধ্যে। পর্যায়ক্রমে অন্যান্য উৎসবের নিবন্ধনের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীরা চোখ রাখো প্রথম আলোয়।