ভাষা প্রতিযোগের ঢাকা উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা আজ শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঢাকা ও আশপাশের ছয়টি জেলার এক হাজার ১০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবে। জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান খান। দিনব্যাপী এ অনুষ্ঠানে পরীক্ষার পাশাপাশি থাকবে প্রশ্নোত্তর পর্ব ও সংগীতানুষ্ঠান। উৎসবে শিল্পী বুলবুল ইসলাম ও শারমিন সাথী ইসলাম গান গাইবেন। থাকবে শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও সংগীত দল মৃত্তিকার পরিবেশনা।সকাল সাড়ে আটটায় সব প্রতিযোগীকে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।