ভাষানটেক প্রকল্পের রহিম গ্রেপ্তার
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অংশীদারমূলক আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহিম অবশেষে গ্রেপ্তার হয়েছেন। প্রায় দেড় বছর পর গতকাল সোমবার সকালে তিনি দেশে ফেরেন। খবর পেয়ে দুপুরে বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ৎব। ভাষানটেক প্রকল্পে ফ্ল্যাট দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুর রহিমের বিরুদ্ধে।ৎব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে তেজগাঁওয়ের তেজকুনীপাড়ার বাসা থেকে আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টির মতো মামলা ও চল্লিশটির মতো সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সম্প্রতি কাফরুল থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাঁর বিরুদ্ধে। যোগাযোগ করা হলে আবদুর রহিমের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, মামলার পর বিভিন্ন হুমকি-ধমকির কারণে নিরাপত্তার অভাবে দেড় বছর আগে আবদুর রহিম যুক্তরাজ্যে চলে যান। ভাষানটেক প্রকল্পের বিনিয়োগকারীদের সমস্যার সমাধান ও সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচন করতে তিনি দেশে ফিরেছেন বলে আশরাফুল দাবি করেন। ভাষানটেক প্রকল্পের ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুর রহিম গ্রেপ্তারের ঘটনায় পুনর্বাসন প্রকল্পে বসবাসরত মানুষ আনন্দ মিছিল করে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানায়।