সকালের দিকে হঠাৎ বলা নেই কওয়া নেই, বৃষ্টি ঝরতে লাগল বড় বড় ফোঁটায়। আকাশে কালো মেঘের ঘনঘটা নেই। তাই যেন ঘটল বিনা মেঘে বৃষ্টিপাত! অবশ্য আধঘণ্টার মধ্যেই দেখা দিল ঝলমলে রোদ্দুর। গত ২২ মার্চ প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের ঢাকা-১ অঞ্চলের আসর বসেছিল গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল চত্বরে। সেখানে আসা শিশু-কিশোরেরাও গরমে নাকাল হলো ভীষণ। ভাষার জন্য ভালোবাসার তোড়ে গরমও হার মানল শেষমেশ!উদ্বোধনী অনুষ্ঠানে বাজল বেদনার সুর। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রয়াণের কারণে চলছিল রাষ্ট্রীয় শোক। তাই জাতীয় পতাকা ও ভাষার পতাকা রইল অর্ধনমিত। এক মিনিট নীরব থেকে শ্রদ্ধা জানানো হলো সদ্যপ্রয়াত রাষ্ট্রপতিকে। স্বাগত বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বললেন, ‘এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। বাংলা ভাষার মাধ্যমেই এ দেশের শিক্ষার্থীরা গৌরব অর্জন করবে এবং বাঙালি জাতি হিসেবে সারা বিশ্বে বাংলাকে মাথা উঁচু করে রাখবে।’ গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমানের আশা, পুরান ঢাকায় ভাষা প্রতিযোগের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা বাংলা ভাষা শেখার প্রতি আরও উৎসাহী হবে।উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানো বেলুন দৃষ্টিসীমা অতিক্রম করতে না-করতেই ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে আসা সাত শতাধিক শিক্ষার্থী ছুটল পরীক্ষার হলে। আধা ঘণ্টার পরীক্ষা দিতে দিতে কেউ কামড়ে ভোঁতা করে ফেলল কলমের গোড়া। পরীক্ষা শেষ মানেই যেন আনন্দের বান। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই তাই হুড়মুড়িয়ে বেরিয়ে এল সবাই। মেতে উঠল দৌড়ঝাঁপে। কেউ কেউ আবার প্রশ্ন নিয়ে শুরু করল ‘পরীক্ষা-পরবর্তী গবেষণা’। গবেষণা আর দৌড়ঝাঁপ শেষে মঞ্চের নিচে জড়ো হলো সবাই। প্রথম আলোর বার্তাকক্ষ সম্পাদক অরুণ বসু শুরু করলেন ‘চুপটি খেলা’। ঘোষণা দিলেন, ‘চুপটি খেলার সময় কেবল শিশুরা কাঁদতে পারবে, পাখি ডাকতে পারবে। বাকি সবাই চুপ করে থাকবে।’ সত্যি সত্যি তা-ই হলো। চুপটি করে রইল সবাই। তারপর তুমুল এক হাততালি দিয়ে শেষ করা হলো চুপটি খেলার পালা। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। এই পর্ব পরিচালনা করলেন ভাষা প্রতিযোগের সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রাহেল রাজীব ও মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক কুদরত-ই-হুদা।আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীপড়ুয়া দ্বীপান্বিতা বিশ্বাস ছুড়ে দিল প্রথম প্রশ্ন, ‘আমরা “যাই” বলি, সেই হিসেবে “যেয়ে”, “যেয়েছিলাম” বলা উচিত। কিন্তু কেন বলি না?’ উত্তরে জানা গেল, বাংলা ভাষায় এমন কিছু ধাতু আছে, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায়। যেমন ‘আছি’ হয়, কিন্তু ‘আছিলাম’ হয় না। তবে ‘যাই’ থেকে গিয়েছিলাম হয় সংস্কৃত ভাষার ‘গমন’ থেকে। ‘গমন’ থেকেই এসেছে ‘গিয়েছিলাম’ বা ‘গিয়ে’ শব্দগুলো। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে প্রমিতা রায় চৌধুরী। তার প্রশ্ন ছিল, ‘বাংলা ভাষা কেন আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পাচ্ছে না?’ উত্তরে শিক্ষকেরা ব্যাখ্যা করলেন ইতিহাসের নানা দিক ও তার সঙ্গে কোনো ভাষার আন্তর্জাতিক হওয়ার কার্যকারণ।মাঝে অরুণ বসু দিলেন দারুণ এক খবর। তিনি জানালেন, শিক্ষার্থীদের প্রশ্ন ও শিক্ষকদের উত্তর নিয়ে প্রকাশ করা হবে একটি বই। হাততালি দিয়ে সুখবর বরণ করে নিল সবাই। সেন্ট গ্রেগরি স্কুলের তাহসিন ইসলাম জানতে চাইল, ‘সাহিত্যের সংজ্ঞা কী?’ উত্তর এল, ‘মনের ভাব প্রকাশের শিল্পিত রূপই হলো সাহিত্য।’প্রশ্নোত্তর পর্বের মাঝে মঞ্চে এলেন প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মা এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান। দ্বিজেন শর্মা প্রকৃতি নিয়ে ভাবেন, প্রকৃতি নিয়ে গবেষণা করেন, লেখেনও প্রকৃতি নিয়ে। তাই শিশু-কিশোরদের কিছু বলার জন্য আহ্বান করার পর বললেন প্রকৃতিকে ভালোবাসার কথা, ‘গাছেরাও অনেক কিছু জানে। গাছেদেরও হয়তো ভাষা আছে। সেই ভাষা আমাদের বুঝতে হবে। পরিবেশ যেভাবে বিপন্ন হচ্ছে, তাতে করে প্রকৃতির সঙ্গে সংলাপে বসা দরকার।‘আমরা কেবল প্রকৃতির কাছ থেকে পেতে চাই, কিছু দিতে চাই না। প্রকৃতিকে আমরা কোণঠাসা করে ফেলেছি। তাই প্রকৃতিকে বুঝতে হবে। প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির কাছে গেলে পরিবেশ ভালো থাকবে।’প্রশ্নোত্তর পর্ব ততক্ষণে শেষের দিকে; অপেক্ষা পরীক্ষার ফলাফলের জন্য। কিন্তু খাতা দেখা তো তখনো হয়নি। সময় কাটল সেন্ট গ্রেগরি স্কুলের তাহসিন ইসলাম ও শামীম রোজের আবৃত্তি শুনে। অরুণ বসু সবাইকে মাতিয়ে রাখলেন সুকুমার বড়ুয়ার ‘ঠিক আছে’ ছড়া শুনিয়ে। ছড়া শেষে শিক্ষার্থীরা চিৎকার করে জানিয়ে দিল, ‘ঠিক আছে! ঠিক আছে!’ আরও শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ ছড়াটিও। কাঠফাটা রোদ্দুরে বৃষ্টির ছড়া যেন সান্ত্বনার আরেক উপায়!তবে আর নয় সান্ত্বনা, নিজের যোগ্যতায় পুরস্কার জিতে হাসিমুখে মঞ্চে উঠে গেল অনেকেই। চলতে লাগল হাততালি। পুরস্কার যারা পায়নি, তারাও অবশ্য উপভোগ করল পুরোটা সময়। অনুষ্ঠানের শুরুর দিকে সবাই আবৃত্তি করেছিল, ‘ভাষা চলে খোলা হাওয়ায়/ দাও খুলে জানলা/ সবার ভাষাই সবার সেরা/ আমারটা বাংলা!’বিজয়ী হলো যারাপ্রাথমিক—প্রথম: অর্ঘ্য দত্ত, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; পাভেল হোসেন, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; আনিছা আনজুম, বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়; ফারদিন আনছারি, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; দিব্যেন্দু সেন, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়।দ্বিতীয়: আবদুল্লাহ মুহাম্মদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; তাসনুবা কামাল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল; আবু নাঈম, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল; শ্রাবণ দাস, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; ইফাত আহসান, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাইস্কুল। তৃতীয়: আবছার খান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; সৈয়দা আয়শা মুস্তাফা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; সামিয়া সুলতানা, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়; সারা মুহাম্মাদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; মারীন আনান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।নিম্নমাধ্যমিক—প্রথম: জারিফ ইবনে বাশার, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল; নাবিল খান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; শামিমা আফরিন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; রিয়াজ উদ্দিন, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; আল ইমরান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়।দ্বিতীয়: দিপান্বিতা বিশ্বাস, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; ইসনাত হোসেন, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; তাসনিম মাহমুদ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল; ধ্রুব দত্ত, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; সাহজাদা মহসিন, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল।তৃতীয়: অনিমা কাওসার, বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়; কাজী ইমতিয়াজ আহমদ, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; ফারিয়া তাসনিম, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল; রাইয়ান বশির, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; প্রমিতা রায় চৌধুরী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল।মাধ্যমিক—প্রথম: অভিক সাহা, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; ইসরাত আরা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; অর্ণব সরকার, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; আয়েশা সিদ্দিকা, বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়; জয়তি বিশ্বাস, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।দ্বিতীয়: তাসনীম আকবর, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়; তাহিরা মাহমুদ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; আহামদ হাসান, ফয়জুর রহমান আইডিয়াল ইন.; মেহেদী হাসান, সরকারি বিজ্ঞান কলেজ; স্বপ্নীল রায়, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়।তৃতীয়: সাফা ইসলাম, টিকাটুলী কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়; ফারহান আবীর, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; আবদুল্লাহ আল আজ ওয়াদ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়; প্রতীক সাহা, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়; শেখ সাব্বির হোসেন, নবকুমার ইনস্টিটিউশন।উচ্চমাধ্যমিক—প্রথম: পার্থ চক্রবর্তী, ঢাকা কলেজ; নিগার সুলতানা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; আবদুল্লাহ আল গালিব, নটর ডেম কলেজ; অমিতাংশু দত্ত, ওয়েস্টার্ন কলেজ; ইমা ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।দ্বিতীয়: রাফীদ রহমান, নটর ডেম কলেজ; মাকসুদ আলী, বাংলাদেশ কমার্স কলেজ; মুনতাসির হাসান, নটর ডেম কলেজ; ফারাহ মুবাশিরাহ্, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ; তানভীর শাহেদ, নটর ডেম কলেজ।তৃতীয়: হক ওসমানী, নটর ডেম কলেজ একাদশ; মেঘবতী সালমা, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ; বিশ্বজিৎ সাহা, নটর ডেম কলেজ; শাহরিন ইসলাম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; সায়মন শাহরিয়ার, নটর ডেম কলেজ।