ভাষার মর্যাদা রক্ষার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন সকাল নয়টা ১৫ মিনিট। ২৩ মার্চের সকালে উঁকি দিচ্ছে ঝাঁজালো রোদ। চট্টগ্রামের এনায়েতবাজারের মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ। মাইক্রোফোন হাতে এগিয়ে এলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি মঞ্চে ডাকলেন অতিথিদের। মঞ্চে এলেন কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, পাখিবিশেষজ্ঞ শরীফ খান, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা নওশাদ একরামউল্লাহ এবং ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর। এরপর সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হলো। অতঃপর বেজে উঠল জাতীয় সংগীত। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করলেন অধ্যক্ষ তহুরীন সবুর এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করলেন অধ্যাপক সৌরভ সিকদার। মাইক্রোফোন চলে গেল অধ্যক্ষের হাতে। তিনি বললেন, ‘একদিন তোমরা অনেক বড় হবে। আর তোমাদের বড় হতে গেলে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি জানতে হবে বায়ান্ন, জানতে হবে একাত্তর। তাই এসো, সমস্বরে উচ্চারণ করি—যাঁরা এই দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, আমরা কখনোই তাঁদের ভুলব না। এই না ভোলার শপথ নিয়েই আমি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ সঙ্গে সঙ্গে সবার তুমুল করতালি। এবার যে পরীক্ষার পালা! তাই লাইন দিয়ে ছুট শ্রেণীকক্ষে।অতিথিদের পরীক্ষা‘ছোট্ট বন্ধুরা, এতক্ষণ তোমরা পরীক্ষা দিয়েছ। এবার তোমরা পরীক্ষা নেবে তোমাদের অতিথিদের।’ এভাবেই ভাষা প্রতিযোগের দ্বিতীয় পর্ব শুরু করলেন বিশ্বজিৎ চৌধুরী। ততক্ষণে মঞ্চে আসন গ্রহণ করেছেন অতিথিরা। এবার মঞ্চে অতিথিদের সঙ্গে যুক্ত হলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তবে থাকলেন না অধ্যক্ষ তহুরীন সবুর। শুরু হলো প্রশ্নের তির নিক্ষেপের পালা। শুরুটা করল ইয়াসির আদনান। তারপর সাবরিনা মনসুর। এরপর প্রশ্ন করে বই জিতে নেওয়া চলতেই থাকল। জয়দীপ চৌধুরী প্রশ্ন করল—পৃথিবীতে এমন কি কোনো ভাষা আছে, যার সঙ্গে অন্য কোনো ভাষার সংমিশ্রণ বা যোগাযোগ নেই? এবারও জবাব দিলেন সৌরভ সিকদার। বললেন, আফ্রিকায় জুলু নামের একটি ভাষা আছে, যার সঙ্গে এখনো সভ্যতার কোনো যোগাযোগ ঘটেনি।পাখির ভাষাপৃথিবীর সব ভাষার অনুবাদ আছে, পাখির ভাষার অনুবাদ নেই কেন? এ প্রশ্নের উত্তর আর কে দেবেন শরীফ খান ছাড়া। বললেন, পৃথিবীর সব পাখির ভাষা এক। মানুষের অঞ্চলভেদে যেমন ভাষা আলাদা হয়, পাখির তেমন হয় না। পাখিরা সব সময় শুদ্ধ ভাষায় কথা বলে। কোনো পাখিই মিশ্র ভাষায় কথা বলে না। পাখিরা মুখের ভাষার চেয়ে ইশারার ভাষা বেশি ভালোবাসে। তাই পাখিদের ভাষার অনুবাদ হয় না। পাখি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে প্রায় ৭০০ রকমের পাখি আছে। এর মধ্যে সবার চেয়ে ছোট পাখি ফুলঝুড়ি।’পিতৃভাষা মাতৃভাষাঅপভ্রংশটা কী? নিসার এ প্রশ্নের জবাব দিলেন সৌমিত্র শেখর। তিনি বলেন, ‘পরিবর্তনের একটা ধাপকে আমরা অপভ্রংশ বলি। যে পরিবর্তনটা আমাদের প্রত্যাশামতো হয়নি, সেটাই আসলে অপভ্রংশ।’ আমরা পিতৃভাষা না বলে মাতৃভাষা বলছি কেন? অর্পা চক্রবর্তীর এমন প্রশ্নে যেন আনন্দ পান অতিথিরাও। এবার জবাব দেন সাজ্জাদ শরিফ। বলেন, ‘মা হচ্ছে দেশ। মা হচ্ছে ভাষা। মা হচ্ছে জন্মদাত্রী। তাই মায়ের চেয়ে আপন কেউ নেই। তাই আমরা মাতৃভাষা বলি।’ সাঈদা খানমের জবাবে তিনি বলেন, ‘ভাষা সব সময় পরিভ্রমণ করে। ভাষা যত বেশি মিশ্র হয়, তত বেশি সমৃদ্ধ হয়।’ লামিয়া সালেহিন প্রশ্ন করে: বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দাড়িওয়ালা, রিকশাওয়ালা—এ রকম নানা শব্দ আমরা ব্যবহার করি। এই শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? হিন্দি ভাষা থেকে, খানিকটা ব্যাখ্যা দিয়ে জবাব দিলেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর।আবৃত্তি আর গানের প্রহরআহসান হাবিবের ‘স্বদেশ’, শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার আবৃত্তি কিংবা ‘যে মাটির কোলে ঘুমিয়ে আছে লক্ষ মুজিব সেনা/ দে না দে না তোরা দে না, এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না’ অথবা ‘প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি/ মায়ের সাথে হাত ঘুরিয়ে মা কথাটি লিখেছি’—এই গান দুটিকেও যেন ছাড়িয়ে যায় মমর স্বরচিত চিঠির আবেদন। প্রশ্নোত্তরের মধ্যে গান আর আবৃত্তির এই সময়টুকু প্রতিযোগীরা দারুণ উপভোগ করে।বেরসিক বিদ্যুৎ, অতঃপর আনন্দের পুরস্কারপ্রশ্নোত্তর পর্ব, আবৃত্তি আর গান দিয়ে যখন অনুষ্ঠানটি ভালোভাবেই চলছিল, তখন বাদ সাধল বিদ্যুৎ-বিভ্রাট। আকাশে প্রখর রোদ। শামিয়ানার নিচে সবার আসন মিলছে না। তাই পুরো কলেজ প্রাঙ্গণে ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণ। সবার চোখেমুখে উচ্ছ্বাস আর আনন্দ। এরই মধ্যে মঞ্চে এলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও অধ্যক্ষ তহুরীন সবুর। এবার পুরস্কার দেওয়ার পালা। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হলো একটি করে মেডেল, ক্রেস্ট, সনদ ও বই। সেগুলো নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে যাওয়ার পালা। তার আগে অতিথিদের সঙ্গে বিজয়ীদের ছবি তোলা হলো। ক্লিক ক্লিক শব্দের মধ্য দিয়েই শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ-২০১৩।বিজয়ী হলো যারাপ্রাথমিক—প্রথম: দিপান্বিতা রায়, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; অতনু রায় চৌধুরী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল; দেবসমিতা সাহা, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; মাইশা তসনিম, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ; নাজিবা মালিয়াত হোসেন, ফুলকি স্কুল।দ্বিতীয়: তামান্না তানজিল, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়; সুকাররাম আদিবা, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; খন্দকার আশিক শাহরিয়ার, সিইউইটি সরকারি বিদ্যালয়; আহমেদ সাওকি, কলেজিয়েট স্কুল; সুরাহ তানজিম, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।তৃতীয়: তৌহিদ মেহেদী, গভ. মুসলিম হাইস্কুল; পৃথা সাহা, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; পার্থিব বড়ুয়া, হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়; ইশমাম-উল হক, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; হিমাদ্রি চৌধুরী, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।নিম্নমাধ্যমিক—প্রথম: আফিয়া তাসনিম, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; আবরার আল শাদীদ, কলেজিয়েট স্কুল; সাবরিনা মনসুর, বিএন স্কুল ও কলেজ; জুলকার নাঈম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল; ইজতিহাদ আবতাহী, কলেজিয়েট স্কুল।দ্বিতীয়: নাজিয়া তাসনিম খানম, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; ঐশী সাহা, সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়; এ এম সাইদুল্লাহ, কলকাকলি উচ্চবিদ্যালয়; মুয়াজ হোসেন, গভ. মুসলিম হাইস্কুল; সৈয়দ সাবা মাহাদী, সিডিএ পাবলিক স্কুল।তৃতীয়: নাফিসা ইরাম নূর, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; হুজাইফা বিন কবির, কৃষ্ণকুমারী উচ্চবিদ্যালয়; মুহাম্মদ দানিয়াল করিম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, আশিকুর রহমান খান, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল; সাদিয়া তাবাচ্ছুম, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ।মাধ্যমিক—প্রথম: এহতেশামুল আজিম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল; জয় দেব, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়; সুমাইয়া খানম, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; কায়সার আহমেদ, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়; তাওহিদুল আনোয়ার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।দ্বিতীয়: নিশাত জাহান নওরীন, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; মেহেরুন্নেসা মিম, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়; তাসফিয়া মেহজাবীন, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; আলী হায়দার, গভ. মুসলিম হাইস্কুল; সাদিয়া তাসনিম, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়।তৃতীয়: এ কে রাফিউল হাসান, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ; অনিক মজুমদার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ; সওকত হোসেন চৌধুরী, কুলগাঁও সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়; নীল ময়ূরী চৌধুরী, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়; দীপতা অরুনাদ পাল, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ।উচ্চমাধ্যমিক—প্রথম: সুষমিতা দে, চট্টগ্রাম কলেজ; রাসিক ইনতিসার সিদ্দিকী, মুহসীন কলেজ; সাবাব তাহসীন, ফেনী সরকারি কলেজ; পিয়াস ঘোষ, চট্টগ্রাম কলেজ। সুদীপ্ত সরকার অর্ণব, মুহসীন কলেজ।দ্বিতীয়: নিবেদিতা চৌধুরী, চট্টগ্রাম কলেজ; পলাশ দে, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম; অর্ণব দাশগুপ্ত, চট্টগ্রাম কলেজ; সুহাইনা জহির, মেরন সান কলেজ; রাকিবুল হাসান ভুঁইয়া, চট্টগ্রাম কলেজ।তৃতীয়: সাদিয়া বারী, মহসীন কলেজ; হাসিবুল হাসান, চট্টগ্রাম কলেজ; ইসরাত জেবিন, বাওয়া কলেজ; উৎসা নন্দী, মহসীন কলেজ; আবিদ আবরার, চট্টগ্রাম কলেজ।