ভাষাসৈনিক আবুল কাশেমের জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক ও শেরপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ মো. আবুল কাশেম আর নেই। আজ বৃহস্পতিবার ভোররাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্র জানায়, যকৃতের ক্যানসারে আক্রান্ত আবুল কাশেম রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত রাত সাড়ে তিনটার দিকে মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আবুল কাশেম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেরপুর জেলার সভাপতি ছিলেন।