ভাষাসৈনিক ইমদাদ হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক ইমদাদ হোসেন আর নেই। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।পারিবারিক সূত্র জানায়, ইমদাদ হোসেন দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত ২৩ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিনই সেখান থেকে বারডেম হাসপাতালে এবং সবশেষে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ ক্লিনিকে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান।সূত্র জানায়, তাঁর লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে কেরানীগঞ্জে নিজ বাড়িতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।