ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের নেতার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ আজ মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে পরিষদের গ্রেপ্তারকৃত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে দুলালের মুক্তির দাবি জানায়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের সভাপতি শওকত হোসেন ভূঁইয়া।সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে ্র্যাবের সদস্য পরিচয় দিয়ে চার-পাঁচজন ভাসনটেক পুনর্বাসন প্রকল্পের গেট থেকে সাখাওয়াত হোসেনকে আটক করেন। এরপর তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়। র‌্যাব জানায়, সাখাওয়াত হরকাতুল জিহাদের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।