ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/বিবিএ) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ‘সি’ ইউনিট, বেলা দুইটা ৩০ মিনিটে ‘ডি’ ইউনিট এবং ২২ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ‘এ’ ইউনিট, ও বেলা দুইটা ৩০ মিনিটে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি নেওয়া হবে।পরীক্ষার্থীদের আসনবিন্যাসসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে। এ ছাড়া হটলাইন ০১৫৫৪৩২১১৮৭ এবং ০১৫৫৪৩২১১৮২ নম্বরেও যোগাযোগ করা যাবে।