ভাড়া বাসায় উঠলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে নতুন ভাড়া বাসায় উঠলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাত সোয়া একটার দিকে রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর রোডে ফিরোজা নামে একটি ভাড়া বাড়িতে তিনি ওঠেন। একটি বেসরকারি রেডিওর খবরে বলা হয়, বিরোধীদলীয় নেতা আসার কয়েক ঘণ্টা আগে থেকেই নতুন বাসার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।এর আগে, মহাজোট সরকারের মন্ত্রিপরিষদ ২০০৯ সালের ৮ এপ্রিল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয়। গত বছর ১৩ নভেম্বর খালেদা জিয়া সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি ছেড়ে দেন। এরপর থেকে তিনি ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় ছিলেন।