ভাড়াভিত্তিক তিন বিদ্যুৎকন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া আরও দুটি নতুন বিদ্যুৎকন্দ্রের আর্থিক দরপ্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। আজ রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।খুলনায় ডিজেল চালিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎকন্দ্রের মেয়াদ এক বছর তিন মাস বাড়ানো হয়েছে। এ ছাড়া কুমারগাঁও ও শাহজীবাজারের ৫০ মেগাওয়াট বিদ্যুৎকন্দ্র দুটির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।দরপ্রস্তাব অনুমোদন করা নতুন বিদ্যুৎকন্দ্রের একটি আশুগঞ্জে ও অপরটি ঘোড়াশালে হবে। আশুগঞ্জে ৫০ মেগাওয়াট ও ঘোড়াশালে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদিত হবে। সভায় ‘চামড়া শিল্পনগর ঢাকা’ শীর্ষক দরপ্রস্তাব পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। আর দুই লাখ ৩৯ হাজার টন সার আমদানির জন্য পৃথক তিনটি দরপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।