ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুেকন্দ্রের দরপত্র প্রস্তাব অনুমোদন
মোট ১৪০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্রের দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।আজ রোববার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্টমন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জের পাগলায় তিন বছর মেয়াদি ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি প্লান্ট স্থাপন করবে যৌথভাবে জয়েন্ট ভেনচার অব বাংলাদেশ ডিজেল পাওয়ার লিমিটেড, প্রিমডিয়াল এনার্জি লিমিটেড এবং এগ্রো জার্মান লিমিটেড।এ ছাড়া রাজশাহীর কাটাখালীতে পাঁচ বছর মেয়াদি ৫০ মেগাওয়াট প্লান্ট স্থাপন করবে নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেড। আর সৈয়দপুরে তিন বছর মেয়াদি ৪০ মেগাওয়াট প্লান্ট স্থাপন করবে এপিআর এনার্জি লিমিটেড।বৈঠক সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার চার থেকে নয় মাসের মধ্যে তারা বিদ্যুত্ সরবরাহ করতে পারবে। নর্দার্ন ছাড়া বাকি দুই কেন্দ্র পরিচালিত হবে ডিজেল তেল দিয়ে। আর নর্দার্ন পরিচালিত হবে ফার্নেস তেল দিয়ে।সূত্র জানায়, নর্দার্ন থেকে সাত টাকা ৭৮ পয়সা, পাগলা থেকে ১৩ টাকা ৯৭ পয়সা এবং সৈয়দপুর থেকে ১৪ টাকা ৮০ পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুত্ কিনবে সরকার।কমিটিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহের জন্য সাতটি প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩৩৯ টন কাগজ কেনার দরপত্র প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া রিয়া ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টন চিনি এবং রেল বিভাগের জন্য দুটি ক্রেন কেনার দরপত্র প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়।