ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি অঞ্চলের বিজয়ীদের নিয়ে ষষ্ঠ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব অনুষ্ঠিত হলো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ১৯৪৭ সালে নারীশিক্ষার মহান ব্রত সামনে রেখে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সে সময়ে এর নাম ছিল রমনা প্রিপারেটরি স্কুল। ১৯৫০ সালে তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নূনের স্ত্রী ভিকারুননিসা স্কুলটি পরিদর্শন করে এর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দেখে মুগ্ধ হন। তিনিই ’৫২ সালের ১৪ জানুয়ারি বর্তমান বেইলি রোডে স্কুলটি স্থানান্তরিত করেন। স্বাধীনতাপূর্ব অবধি স্কুলটিতে ইংরেজি মাধ্যম চালু ছিল। বর্তমানে এই স্কুলের রয়েছে আরও চারটি শাখা। মূল স্কুলটির রয়েছে সুবিশাল ক্যাম্পাস ও নিজস্ব মাঠ, রয়েছে সমৃদ্ধ পাঠাগার, আধুনিক রসায়নাগার, মিলনায়তন ও কম্পিউটার ল্যাবরেটরি। এ ছাড়া স্কুলের প্রতিষ্ঠানিকভাবে স্বীকৃত ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব ও এনভায়রনমেন্ট ক্লাব। এ স্কুলে নিয়মিতভাবে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞানমেলা হয়ে থাকে।ফলাফলের দিক থেকেও স্কুলটি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি।