ভিকারুননিসার অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রী ধর্ষণের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আজ বুধবার পুরান ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ডিবির উপ কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগ ওঠায় পরিমল জয়ধরকে চাকরিচ্যুত করা হয়। গতকাল বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। এ ছাড়া ঘটনার পর কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং ভারপ্রাপ্ত শাখাপ্রধান লুত্ফুর রহমান ব্যবস্থা নিতে কালক্ষেপণ করায় তাঁদের বিরুদ্ধে এজাহারে অভিযোগ আনা হয়েছে।