ভিক্টোরিয়া পার্ক এলাকায় দুই বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় আজ সকালে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল আটটার দিকে পুরান ঢাকার পাতলাখান লেন এলাকা দিয়ে ২০-২৫ জনের একটি দল কোনো মিছিল বা স্লোগান ছাড়াই ভিক্টোরিয়া পার্ক এলাকায় যায়। এরপর তারা সেখানে রাখা স্কাই লাইন পরিবহনের দুটি বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত একটি বাসের চালক মোহাম্মদ করিম প্রথম আলো ডটকমকে জানায়, কিছু লোক হঠাত্ করে দুটি বাস ভাঙচুর করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ব্যাপারে ওই এলাকার দায়িত্বে থাকা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম প্রথম আলো ডটকমকে জানান, বাসে যখন আগুন লাগানো হয়, তখন তিনি রায়সাহেব বাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দুর্বৃত্তদের কাউকে পাননি।