ভিক্টোরিয়া আজারেঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডকাপে একবার নাতাশা জভেরভার খেলার সময় বলগার্ল হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। সাবেক বেলারুশ তারকা জভেরভার পক্ষে সেদিন গ্যালারিতে দর্শক সমর্থন দেখে তিনিও স্বপ্ন দেখেছিলেন—বড় হয়ে টেনিস খেলোয়াড় হবেন। ক্যারিয়ারে যা কখনোই অর্জন করতে পারেননি তাঁর সেদিনের টেনিস-প্রেরণা জভেরভা, তাঁর স্বদেশি হয়ে সেটিই অস্ট্রেলিয়ান ওপেনে করে দেখালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২৪টি গ্র্যান্ড স্লাম খেলার পর ২৫তম টুর্নামেন্টে এসে জিতলেন প্রথম শিরোপা। উঠে এলেন মহিলা টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেও।