প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট খেলুড়ে দেশ হওয়ার সুবাদে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে দুটি ম্যাচ। তখন বিদেশি ক্রিকেট দলের পাশাপাশি অনেক দেশি-বিদেশি ক্রিকেটভক্ত খেলা দেখতে আসবেন। তাই ওই সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে ভিক্ষুকের উৎপাত বন্ধে ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত সোমবার করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিশ্বকাপ খেলা শুরুর আগে সড়কের সংস্কারকাজ শেষ এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম