ভিটামিন ‘এ’ খাওয়ানোয় রাতকানা রোগ কমেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের ভিটামিন ‘এ’ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ফলে দেশে শিশুদের রাতকানা রোগ কমে গেছে। তিনি শিশুদের ভিটামিন ‘এ’ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।আজ গণভবনে ভিটামিন ‘এ’ প্লাসজাতীয় ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতের নাগরিক। তাদের সুস্থ ও সবল করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য অর্জনে সরকার এরই মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১১ সফল করার জন্য ছাত্র, শিক্ষক, রাজনৈতিক কর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, শিশুদের টিকা নেওয়া নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি কয়েকজন শিশুকে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।অনুষ্ঠানে বক্তৃতা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সাংসদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও চিকিত্সকেরা।প্রসঙ্গত, কাল ২৯ মে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বাসস।