ভিডিও ফিকশনে গান গাইলেন তিশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও আলাদা একটা পরিচয় আছে তিশার। সেই পরিচয়ে এবার তিনি একটি ভিডিও ফিকশনে হাজির হচ্ছেন। ফ্লাশব্যাক নামে ভিডিও ফিকশনটিতে গান গাইলেন তিশা। এটি লিখেছেন মাবরুর রশিদ। আর যৌথভাবে পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ও মাবরুর রশিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘শিকল পরা ছল’ গানটি গেয়েছেন তিশা। গানটিকে নতুনভাবে কম্পোজিশন করেছে ব্যান্ড ‘স্টিমিং’।ভিডিও ফিকশন ফ্লাশব্যাকে তিশাকে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পরিচালক বলেন, ‘তিশাকে আমরা এই ভিডিও ফিকশনে সম্পূর্ণ ভিন্নরূপে দেখতে পাব, যেভাবে তিশাকে আগে কখনই দেখা যায়নি।’জানা গেছে, খুব শিগগিরই গানটি বিভিন্ন এফএম রেডিওতে প্রচারিত হবে।