ভিডিপির মহাপরিচালককে হুমকি: আনসার সদস্য দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মতো ঘটনা আনসারেও হবে বলে ভিডিপির মহাপরিচালককে (ডিজি) হুমকি দেওয়ায় আনসার সদস্য আজিম উদ্দিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক শামীমা পারভীন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) এম এ হক আদালতকে বলেন, আসামি প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শনে তাঁদের ২ অথবা ৫ নম্বরে স্থান না দেওয়া হলে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার ন্যায় ঘটনা ঘটবে বলে মোবাইলে হুমকি দিয়েছেন। বিষয়টি তদন্তের অবকাশ রাখে। আসামি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে। অন্য কোনো সংস্থা এর সঙ্গে জড়িত আছে কি না, এ বিষয়ে জিজাজ্ঞাবাদ করা প্রয়োজন।২৮ ফেব্রুয়ারি শফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করবেন। ওই অনুষ্ঠানে আনসারদের অবস্থান ১২ থেকে কমিয়ে ২ অথবা ৫ নম্বরে ঘোষণা করা না হলে আনসার বাহিনীতে বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটলে তার দায় ডিজিকেই বহন করতে হবে বলে মোবাইলে মেসেজ পাঠানো হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় আনসার ভিডিপি সদর দপ্তরের ক্রীড়া কর্মকর্তা সহকারী অ্যাডজুট্যান্ট বাদী হয়ে সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন খিলগাঁও থানার এসআই মো. জাকির হোসেন।