ভিনা ছিলেন ঘুমিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে জাগিয়ে রেখে ঘুমিয়ে ছিলেন ভিনা মালিক! তা-ও আবার টানা প্রায় ৩০ ঘণ্টা! ১৬ ডিসেম্বর থেকে লাপাত্তা ছিলেন এই পাকিস্তানি অভিনয়শিল্পী। ভারতের গুরগাঁওয়ে এক শুটিং স্পট থেকে উধাও হয়েছিলেন কাউকে না বলে-কয়ে। গুজব রটেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ায় চুপিসারে পাকিস্তানে চলে গেছেন ভিনা। এ ছাড়া ধারণা করা হচ্ছিল, মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল তারপর। শেষমেশ গত রোববার ভারতের জুহু হোটেলের এক কক্ষে পাওয়া গেল তাঁকে। জানা গেল, টানা অভিনয়ের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন ভিনা। গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক মহোদয় তাঁকে দিয়েছিলেন উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক। তা গলাধকরণ করেই ঘুমিয়ে পড়েছিলেন এই অভিনয়শিল্পী। প্রায় ৩০ ঘণ্টা বাদে জেগে দেখেন তুলকালাম কাণ্ড ঘটে গেছে তাঁকে নিয়ে। মুম্বাই মিরর ও টাইমস অব ইন্ডিয়া।