ভিনা মালিক নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ঘটনায় বলিউডে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। বিভিন্ন ট্যাবলয়েড ও পত্রিকার ফটোশুটে নগ্ন পোজ দেওয়ার কারণে এক নামেই সবাই তাঁকে চেনেন। ভিনা-সংক্রান্ত সাম্প্রতিক খবর হলো গতকাল শুক্রবার থেকেই তিনি নাকি নিখোঁজ! মুম্বাইয়ের বাসা থেকে অনেকটা রহস্যজনকভাবেই তিনি নিখোঁজ আছেন। এখন পর্যন্ত কেউ তাঁর সন্ধান পাননি।ভিনা মালিকের ব্যবস্থাপক প্রতীক মেহতা ও চলচ্চিত্রপরিচালক হেমন্ত মাধুকর ভিনার নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন। তাঁরা বলেন, গতকাল সকাল থেকেই ভিনার কোনো খোঁজ মিলছে না। মুম্বাই ১২৫ কিলোমিটার নামের একটি ভৌতিক চলচ্চিত্রের শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু ভিনার কোনো খোঁজ না পাওয়াতে ছবিটির শুটিংও করা সম্ভব হয়নি।হেমন্ত আরও বলেন, ভিনা তাঁকে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেখানে ভিনা নিজের মানসিক অবস্থার কথা বর্ণনা করেছেন। অথচ খুদে বার্তাটি পাঠানোর ১২ ঘণ্টা পরও কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আজ শনিবারও ভিনার মুম্বাই ১২৫ কিলোমিটার চলচ্চিত্রের শুটিং করার কথা ছিল। কিন্তু এখনো তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি ভিনা তাঁর ব্যবস্থাপকের সঙ্গেও কোনো ধরনের যোগাযোগ করছেন না।’