ভিনা মালিকের জন্য ফতোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হয়ে হইচই ফেলে দেওয়ার পর আবার নতুন করে শিরোনাম হয়েছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী ভিনা মালিক। তবে তা কোনো সুখবর নয়। ভিনার জন্য দোররা মারার ফতোয়া জারি করেছেন ভারতীয় মুসলিম নেতারা। তাঁরা হলেন ভোপালের অল ইন্ডিয়া মুসলিম তিওহার কমিটির সদস্য।ভিনার বিরুদ্ধে অভিযোগ, একটি টিভি চ্যানেলে বিবাহবিষয়ক অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে তিনি মুসলিম সমাজের বিবাহের পবিত্রতা ক্ষুণ্ন করেছেন। এর আগে একটি সাময়িকীর প্রচ্ছদে ভিনার নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় মুসলিম নেতরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। জি নিউজ।