ভিনার চাপা অভিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মস্থান পাকিস্তানে নয়, ভিনা মালিক এবার জন্মদিনটা উদ্যাপন করলেন ভারতের মুম্বাইয়ে। ক্যারিয়ারের নতুন জন্ম যে তাঁর এখানেই! বলিউডের উঠোনে এখন তিনি ব্যস্ত মুম্বাই ১২৫ কিলোমিটার, জিন্দেগি ৫০-৫০ এবং ডাল মে কুচ কালা হ্যায় ছবিগুলোর শুটিংয়ে। এদিকে জন্মদিনের উদ্যাপনের সময় অভিমান নিয়েভিনা বললেন, ‘আমার জন্মভূমি পাকিস্তানের অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করেন। তবে হ্যাঁ, সবাইকে তো আর আমি খুশি রাখতে পারব না। তা আশাও করি না।’ আইএএনএস।