ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় মৃত ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। দেশটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে গত কয়েক দিনে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের একটি পার্বত্য প্রদেশে ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর আরও বন্যা হবে বলে পূর্বাভাস দিয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকা কফি চাষের জন্য প্রসিদ্ধ। ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উত্পাদনকারী দেশ।