ভিলেন রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভিলেন চরিত্রে অভিনয় করবেন পপগায়িকা রিয়ান্না। তিনি অভিনয় করবেন দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ছবির ষষ্ঠ পর্বে। ছবিতে তিনি ভিন ডিজেল, ডন জনসন, মিশেল রডরিজ, পল ওয়াকারের সঙ্গে দুরন্ত গতিতে গাড়ি চালাবেন। সম্প্রতি রিয়ান্নার একটি ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্যে ছবিটির শুটিং শুরু হবে আগামী জুন মাসে।সূত্রটি আরও জানিয়েছে, ‘ভবিষ্যতে অ্যাকশন ধাঁচের ছবিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ছবির ষষ্ঠ পর্বের চরিত্রটি রিয়ান্নার জন্য সিঁড়ি হিসেবে কাজ করবে।’রিয়ান্না প্রথম অভিনয় করেন সায়েন্স ফিকশন ছবি ব্যাটেলশিপ-এ। ছবিতে তিনি অভিনয় করেছেন অস্ত্র-বিশেষজ্ঞ কোরা রেইকস চরিত্রে। জানা গেছে, ব্যাটেলশিপ ছবিতে রিয়ান্নার অভিনয় মুগ্ধ করেছে দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ছবির নির্মাতাদের।