ভিসা দিতে দুই ধরনের পাসপোর্টই গ্রহণ করার আহ্বান: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নাগরিকদের যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) ও হাতে লেখা দুই ধরনের পাসপোর্টই গ্রহণ করতে মধ্যপ্রাচ্যসহ যেসব দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়, সেসব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান। সম্প্রতি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা দূর করে বাংলাদেশি নাগরকিদের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আজ এ বৈঠকের আয়োজন করা হয়।