ভিয়েতনামে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হেই পোং নগরে গতকাল শুক্রবার একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ কথা জানানো হয়েছে।এ ছাড়া এই ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার শিকার শ্রমিকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল বিকেলে ওয়েল্ডিং যন্ত্র থেকে বের হওয়া অগ্নিশিখা কারখানার ছাদে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।বেঁচে যাওয়া এক শ্রমিক জানিয়েছেন, ছাদ থেকে জ্বলন্ত বস্তু খসে পড়ে কারখানার প্রবেশ দরজা বন্ধ হয়ে যায়। এর ফলে অসংখ্য শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ে। নিহতদের মধ্যে ১০ জনই নারীকর্মী।