ভিয়েতনামের সঙ্গে চারটি চুক্তি, সমঝোতা স্মারক সই
কৃষি, মত্স্য ও পশুসম্পদ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও ভিয়েতনাম চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। খবর বাসসের।স্বাক্ষরিত চুক্তির মধ্যে একটি হলো—কৃষিক্ষেত্রে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ২০০৪ সালে ঢাকায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মেয়াদ সম্প্রসারণ। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভিয়েতনামের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) মধ্যে বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস কাউন্সিল ও ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার জন্য সহযোগিতা-সংক্রান্ত আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভিয়েতনাম ট্রেড প্রমোশন এজেন্সি (ভিয়েট্রেড) এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে।বাংলাদেশ ও মিয়ানমারের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের কর্মকর্তারা দুটি সমঝোতা স্মারকসহ (এমওইউ) এসব চুক্তি স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান ডুং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।